চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি সাইন্স ক্লাবের নেতৃত্বে নিরব - জুনাইদ

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিরব হোসেনকে সভাপতি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনাইদুল মুস্তফাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।




শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ শাহজাহান আলীর বাসভবনে একটি সাধারণ সভার মধ্য দিয়ে এ কমিটির ঘোষণা করা হয়। এ সময় পুরাতন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি প্রধান ও সাধারণ সম্পাদক সহ অনেকে।




প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব সূচনালগ্ন থেকেই একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের প্রচার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞানের আশীর্বাদ সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে। এর অংশ হিসেবে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনে আগ্রহী করার জন্য জাতীয় বিজ্ঞান মেলা সহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা কর্মশালা সভা ও সেমিনার আয়োজন করে থাকে। বৈজ্ঞানিক গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ক্লাবে রয়েছে নিজস্ব টিম। এছাড়াও ক্লাবের অভ্যন্তরীণ সকল সদস্যদের নিজেদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ইত্যাদি ইত্যাদি আয়োজন করে থাকে সাইন্স ক্লাব।

আরও খবর