চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রবীণ বিদায় অনুষ্ঠিত 



মো:সাব্বির খান, ইবি।

আজ ৩০ মে রোজ বৃহস্পতিবার ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শেখ রাসেল হলস্ত ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শেখ রাসেল হলের সামনে শেখ রাসেল স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে শেখ রাসেল হলের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সকল শিক্ষার্থীরা৷ শেখ রাসেল হল থেকে প্রথম বারের মতো কোনো বিভাগ, ঐ বিভাগের প্রবীণ শিক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে৷ 



অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৪ টায়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,  সোলাইমান হোসাইন, আকাশ শেখ, সবুজ মন্ডল, মো:খাদেমুল ইসলাম, মো:শিমুল হোসাইন, মো:মুন্না আলী, মো:কাওসার, আনিসুর রহমান চৌধুরী, অং থিন মঙ মারমা, মো:তৌহিদুল ইসলাম, কে.এম.আশিকুজ্জামান, সুমন ইসলাম, মো:আরিফুল ইসলাম, মো:মোসাদ্দিকুল ইসলাম রিসাম এবং সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তানভির শরীফ রিপন। 




বিদায়ী শিক্ষার্থী সোলাইমান হোসাইন বলেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের জুনিয়রা এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শেখ রাসেল হল থেকে এটাই প্রথম বারের মতো কোনো বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷ হলের জুনিয়র শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রতিটি কার্যক্রম এত সুন্দর ভাবে পরিচালনা করেছ, তাদের এই আয়োজনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। তাদের সবার প্রতি অশেষ ভালোবাসা জানাচ্ছি এবং তাদের সবার কাছে আমাদের জন্য দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। 




ঐ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শরীফ রিপন বলেন, গত তিনটি বছর আমাদের ১ম ব্যাচের সিনিয়রদের সাথে অতিবাহিত করলাম। আমি ভাইদের সাথে কাটানো প্রতিটি মুহুর্তকে জীবনের শ্রেষ্ঠ উপহার বলবো। তাঁদের প্রতিটি দিকনির্দেশনা ছিল আমাদের মসৃণ পথের পাথেয়। তাদের দেখানো পথে আমরা আমাদের আগামী দিনগুলো অতিবাহিত করতে চাই। ভাইদের জন্য শুভ কামনা রইলো। ভাইদের অনাগত ভবিষ্যত জীবন আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।

Tag
আরও খবর