ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'পরিসংখ্যান' বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বিভাগের নাম 'পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান'(Statistics and data science) । গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সিন্ডিকেটের ২৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৯ তম একাডেমিক সভার প্রস্তাব ও সিদ্ধান্ত মোতাবেক এবং গত ২৬ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ২৬৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিভাগের নাম পরিবর্তন করে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান নামে নতুন নামকরণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএসসি (সম্মান) ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
৩১৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪৬ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৩৪৭ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৩৫০ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫৭ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৬০ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৬২ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৩৬৩ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে