চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির অভিযান

মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:


আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ( সিওয়াইবি) ইবি শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের হল, দোকান ও হোটেল গুলোতে অভিযান চালায় তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিমসহ অন্য সদস্যরা। অভিযানে বিভিন্ন হল ডাইনিং ও হোটেলের খাবার পর্যবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার নিশ্চিত করা এবং খাবার দাম ও মান নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশ দেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে থাকি। আজ আমরা ভর্তি পরীক্ষা উপলক্ষে অভিযান চালিয়েছি। ভর্তি পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য আমরা সজাগ থাকব। সর্বোপরি শিক্ষার্থীদের সচেতনতামূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’ 

সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফ বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের আজকের অভিযান। ভর্তি পরীক্ষার্থীদের জন্য যাতে মানসম্মত খাবার পরিবেশন করা হয়, অতিরিক্ত দাম যাতে না রাখা হয় সেই জন্য আমরা আজকে হলসহ জিয়া মোড়ের খাবারের দোকানগুলোতে তদারকি করেছি। খাবার ও খাবারের পরিবেশ যাতে সুন্দর রাখে সে জন্য দোকানগুলোর মালিকদের বলেছি, এর ব্যতিক্রম ঘটলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বসে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

আরও খবর