চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি:

আওয়ামীলীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।


শুক্রবার(৯ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে কুষ্টিয়া- খুলনা মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে ‘আওয়ামী লীগ মিছিল করে, ইন্টেরিম কি করে’ ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে’ ‘কন্ঠে আবার লাগা জোর,আওয়ামী লীগের কবর খোড়’ ‘আমার সোনার বাংলায়, আমি লীগের ঠাঁই নাই’ ‘২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ ‘খুনির লীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,’‘মুজিববাদের বিরুদ্ধে,ডাইরেক্ট অ্যাকশন,’ ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর ইত্যাদি স্লোগান দেয় তারা।


এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক গোলাম রব্বানী, নাহিদ ইসলাম, মুবাশ্বির আমিন, তানভির মন্ডল, সাজ্জাদুল্লাহ শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক জাকারিয়া ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, বাংলাদেশ ইসলামী খেলাফত ছাত্র মজলিসের ইবি শাখার সভাপতি সাদেক আহম্মদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের শতাধিক নেতাকর্মী।


সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই-আগস্টের ৮/৯ মাস হওয়ার পরও এই অর্ন্তবর্তীকালীন সরকার এখনো তাদেরকে নিষিদ্ধ করে নি। এক্ষেত্রে অর্ন্তবর্তীকালীন সরকারের যেমন সদিচ্ছার অভাব আছে, তেমনি আমাদের অভ্যুত্থানের স্বপক্ষের দুই একটি সংগঠনেরও সদিচ্ছার অভাব রয়েছে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অতিদ্রুত প্রকাশ করতে হবে। প্রয়োজন হলে জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে এবং তাদের দাবী আদায় করে নিবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’


আরও খবর