চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শেষ হলো ইবি শিবিরের ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেষ হয়েছে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী 'ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব'। 

এর আগে সোমবার (১৯ মে) প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে বিজ্ঞান উৎসবটি শুরু হয়। মঙ্গলবার (২০মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এই উৎসবের উদ্বোধন করেন। আজ (২১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি সমাপ্ত ঘোষণা করা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি ইউসুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইআইইআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইম এম আবু মুসা, কেন্দ্রীয় কলেজ ও ব্যবসা শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী।


মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রজেক্ট ও পোষ্টার প্রদর্শনী এবং রুবিক্স কিউব প্রদর্শনী করা হয়। এর জন্য মোট ৫৫টি স্টল তৈরী করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে সায়েন্স অলিম্পিয়াডেরও আয়োজন করা হয়। ৩ দিনব্যাপী এ উৎসবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য লক্ষাধিক টাকার পুরস্কার, ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, 'আমরা যেসব ইনভেনশন করলাম এইসব ইনভেনশন সোসাইটির জন্য ভালোও হতে পারে আবার এটা খারাপও হতে পারে। এজন্য ইসলাম আপনাকে এটা দিয়ে উদ্বুদ্ধ করে যে আপনার ইনভেনশনটা যাতে ভালো কিছু হয়। এটা যাতে সোসাইটিতে কোনো একটা ভ্যালু অ্যাড করে। মানুষের যাতে এটা সমস্যার সমাধান করে। তখন এটা আপনি সদকায়ে জারিয়া হিসেবে পাবেন। আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে ইসলামী ছাত্রশিবিরের এই প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন। আমাদের খুবই ভালো লাগতো আরো যদি অসংখ্য শিক্ষার্থীকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করাইতে পারতাম। অনেকগুলো প্রজেক্ট আসছে আমি জানি। এই প্রজেক্টগুলোর মধ্যে মাত্র গুটি কয়েক প্রজেক্ট এখানে নিয়ে আসা হয়েছে। তো আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি আপনাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আপনার হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।'

তিনি আরো বলেন, 'আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে স্বাগত জানাইতে চাই। বন্ধু হইলে আসেন আমরা বন্ধুত্ব করব। কিন্তু আমাদের উপরে দাদাগিরি করতে আসবেন না। বাংলাদেশের তরুণ সমাজ কারো দাদাগিরি সহ্য করবে না।'


সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, 'আসলে আজকের আয়োজন করার পিছনে উদ্দেশ্য ছিল এখান থেকে আমাদের যে প্রতিভা আছে, সেগুলোকে বিকাশ ঘটানো। এগুলো দেশের সামনে, জাতির সামনে উপস্থাপন করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের স্টেট যারা, তারা যদি এসব কাজে হেল্প করে, আমরা বিশ্বাস করি এখান থেকে তাদেরকে ভবিষ্যতে আল রাজি, ইবনেসিনা  তৈরি করা সম্ভব। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করার জন্য অনেকগুলো প্রজেক্ট এখানে এসেছে। আমরা আহ্বান রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের প্রতি, উনারা যদি এই প্রজেক্ট গুলো আমলে নেন। তাহলে আমরা যে ডিজিটালাইজেশন এর স্বপ্ন দেখছি, বিশ্ববিদ্যালয় খুব সহজে স্বল্প সময়ে স্বল্প খরচে ডিজিটালাইজ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি।'

আরও খবর