চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবির মাগুরা জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে মেহেদী-সোহানুর


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি (এএনএফটি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান ও সদস্য সচিব হিসেবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং (এসিসিআই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সোহানুর রহমানকে মনোনীত করা হয়েছে।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই কমিটি গঠন করা হয়। সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উক্ত কমিটিকে আগামী চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়।


উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আরাফাত নিশাদ, মোঃ খালিদ হাসান, মেহরাব হোসেন তপুকে মনোনীত করা হয়। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে মনোনীত হন, মোঃ গোলাম রাব্বী নয়ন, সাবরিনা রহমান মুন্নি, ফারহান আহমদ, অলীক কুমার, তাহেরা আহমদ, মিশকাত জামি প্রজ্ঞা, মোছাঃ হিতুয়ারা খাতুন, সানজিদ, মোঃ মুরাদ আলী, মোঃ নাজমুল হাসান ও মোঃ তৌহিদুল ইসলামকে।


সদ্য মনোনীত আহ্বায়ক মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন আহ্বায়ক হিসেবে আমি প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আগামী ৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে আমরা বধ্য পরিকর।


সদ্য মনোনীত সদস্য সচিব সোহানুর রহমান বলেন, উপদেষ্টা স্যারগণ ও বড় ভাইদের  প্রতি কৃতজ্ঞতা যে মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির মতো এত বড় প্ল্যাটফর্মে আমাকে যোগ্য হিসেবে আপনাদের মনে হয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব মাগুরা জেলা সকল ছাত্র-ছাত্রীদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার এবং নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি ছাত্র-ছাত্রীদের পাশে সব সময় থাকবে, ছোট ভাই ও বোনদের পতি  সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, যেন মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতি আরো একধাপ এগিয়ে নিতে সক্ষম হই। আর আগামী চার মাসের মধ্যেই আমরা নতুন কমিটি দিতে সর্বাত্মক চেষ্টা করবো।

আরও খবর