চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবিতে ক্যারিয়ার ক্লাবের নতুন, পুরাতন ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে চড়ুইভাতি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নবীন ও সাধারণ সদস্যদের নিয়ে কার্যনির্বাহী পরিষদের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এই সময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়।


চড়ুইভাতিতে সংগঠনের সাধারণ সম্পাদক অনিক কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিয়াজুল হাসান রবিন,ত্বকি ওয়াসিফ , ইমরান হাসিব,রাজিয়া সুলতানা হৃদি ও জুয়েল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এস এম সাজ্জাদ হোসাইন সৈকত ও আহমেদ মাসুম রেজা। সাংগঠনিক সম্পাদক তুষার মালাকার , সহকারী সাংগঠনিক সম্পাদক আলপনা আহমেদ,দপ্তর সম্পাদক মেজবাউল হক রাব্বি , সহকারী দপ্তর সম্পাদক খাইরুন নাহার বুশরা , কোষাধ্যক্ষ তুহিন হোসাইন , সহকারী কোষাধ্যক্ষ আলী আজম আবরারসহ অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীরা।


সংগঠনটির সাধারণ সম্পাদক অনিক কুমার বলেন,'ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এক ভিন্নধর্মী আয়োজন, "চড়ুইভাতি" । আমরা নিয়মিতভাবে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ এবং ক্যারিয়ার গাইডেন্স সেশন আয়োজন করি যাতে শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পেতে পারে। আজকের এই চড়ুইভাতি  আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরে এক বিশেষ আয়োজন ছিল।  "চড়ুইভাতি" পিকনিকের মাধ্যমে, আমরা আমাদের সদস্যদেরকে আরও একত্রিত করার সুযোগ তৈরি করেছি এবং এটি শুধুমাত্র আনন্দের একটি মাধ্যম ছিল না, বরং একটি মানসিক স্বস্তি, দলগত সহযোগিতা এবং সম্পর্কের আরও গভীরতা সৃষ্টি করারও একটি সুযোগ ছিল। প্রকৃতির মাঝে একসঙ্গে সময় কাটানোর ফলে সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব আরও শক্তিশালী হয়েছে।'


তিনি আরো বলেন,'অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনার আয়োজন করি, যা আমাদের সদস্যদের মধ্যে একে অপরের সাথে কাজ করার মনোভাব তৈরি করেছে। আমাদের ক্লাবের লক্ষ্য একটাই: শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার খুঁজে পেতে সহায়তা করা এবং তাদের পেশাগত জীবনের প্রথম পদক্ষেপগুলোকে সহজ করে তোলা। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে এমন আরও সফল কার্যক্রম আয়োজনের মাধ্যমে আমরা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।


উল্লেখ্য, ইবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার গাইডেন্সে সহায়ক ভূমিকা পালন করে থাকে। 

আরও খবর