চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবির নীলফামারী জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে রাউফুল্লাহ-মঞ্জুরুল

মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান  ও সাধারণ সম্পাদক হিসেবে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদকে মনোনীত করা হয়েছে।




বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনেসিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে নবীন বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি। সেখানে নবীনদের ফুল ও ক্রেস দিয়ে বরণ এবং প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।




উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত, আয়েশা সিদ্দিকা মনিকে মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ শাফিউল ইসলাম, গালিব আনান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুমন ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ভীষ্মদেব, দপ্তর সম্পাদক, মোঃ কামরুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক, আনিত্য কুমার রায়, অর্থ সম্পাদক, মোঃ মেহেদী হাসান, সহঃ অর্থ সম্পাদক, কাজী আনিতা জামান, প্রচার সম্পাদক ফারহানা ইয়াসমিন, উপঃ প্রচার সম্পাদক, মোঃ মোজাহিদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আজমেরী রহমান, উপঃ আইন বিষয়ক সম্পাদক মো: গোলাম রাব্বানী মিজান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী বৈশাখী, উপঃ সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ ইসলাম, উপঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমুল রানা সোহানকে মনোনীত করা হয়।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন সম্রাট ইসলাম মোঃ রাশেদ ইসলাম, শম্পা আক্তার, সাদিকুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, সাফায়েত বাধন, আদুরী তামান্না, রায়হান ইসলাম, মোহন রায়, আলিফ ইসলাম, আফরিন আক্তার মৌ, রেজা।



নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও নতুন উপদেষ্টা অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন, "আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন। কারণ আজকের দিনটি আমাদের একটি মেলবন্ধন, সেতুবন্ধনের দিন। আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি। আজকে আমাদের সমিতির নতুন কমিটি গঠন করা হবে। এই কমিটিতে নতুন নতুন ছাত্ররা দায়িত্বে আসবে। এজন্য তোমরা সবাই কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখবে।"


নব মনোনীত সভাপতি রাউফুল্লাহ খান বলেন, "আমাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলা সমিতির সভাপতি নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি এক মহান দায়িত্বও। আমি চেষ্টা করবো সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নয়নে কাজ করতে। সবাই দোয়া করবেন যেন আমি আমানত রক্ষা করতে পারি।"


আরও খবর