চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি শিক্ষার্থীদের জন্য চীনের তিন বিশ্ববিদ্যালয়ে নতুন দ্বার উন্মোচিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে চীনের তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, গবেষণা ও যৌথ সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজনের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


৬ দিনের চীন সফর শেষে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ডিন, সভাপতিবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সার্বিক বিষয় উপস্থাপন করেন। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ও বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসন ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ডিন ও সভাপতিবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।


জানা যায়, গত ৬ থেকে ১১ জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ চীন সফর করেন। এসময় উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


এতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়নে পারস্পরিক পরামর্শ, নতুন একাডেমিক প্রজেক্টে ফান্ডিং সুবিধা, আন্তর্জাতিক সেমিনার/ ট্রেনিং ব্যবস্থা, একাডেমি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদানের সুবিধা পাওয়া পাবে 


মতবিনিময়কালে উপাচার্য জানান, সফরকালে হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, গবেষণা ও যৌথ সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।


তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স’ চালু, ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা, টিচার-স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং চীনে স্কলারশিপের সুযোগ তৈরির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে।


মতবিনিময় সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক,  অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সাহেদ হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিবৃন্দ ও তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর