মাহফুজুল হক পিয়াস, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আগামী ২০ জুলাই (রবিবার) একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে সূত্রে জানা যায়, এদিন ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে অনেকের মনে উঠেছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। শিক্ষক ও শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।
৩১৩ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৪৬ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৩৪৭ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৩৫০ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৫৭ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৬০ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৬২ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৩৬৩ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে