চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবির সঙ্গে যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের সমঝোতা স্মারক সই

যুক্তরাজ্যের প্রখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন (Markfield Institute of Higher Education)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।


সোমবার (২১ জুলাই) যুক্তরাজ্যের লেস্টার শহরের সন্নিকটে অবস্থিত মার্কফিল্ড ইনস্টিটিউটের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ স্মারক সই হয়।


ইবির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ এবং মার্কফিল্ড ইনস্টিটিউটের পক্ষে রেক্টর ড. জাহিদ পারভেজ স্বাক্ষর করেন এই চুক্তিতে।


স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশন লেস্টারের পরিচালক ফারুক মুরাদ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেলোয়ার হোসাইন ও ভিসির সহধর্মিণী আমেনা খাতুন।


অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এর আওতায় যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।


অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে পৃথক উপস্থাপনা তুলে ধরেন। প্রফেসর ড. নকীব ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও অর্জনের বিবরণ দেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে নয়টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগ রয়েছে, যার মধ্যে চারটি বিভাগ ইসলামভিত্তিক উচ্চশিক্ষা চালু রেখেছে।


তিনি আরও বলেন, "ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় অবদান রাখাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।" এসময় তিনি তাঁর মেয়াদকালে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড-যেমন শিক্ষার্থীদের জন্য নতুন পাঁচটি হল এবং শিক্ষকদের জন্য আবাসিক ভবন নির্মাণের বিষয় তুলে ধরেন।


পরে অতিথিরা মার্কফিল্ড ইনস্টিটিউট ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি ও কিউব পাবলিকেশন্সের কার্যক্রম।

আরও খবর