চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি সায়েন্স ক্লাবের সরকারি নিবন্ধন অর্জন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব’ সরকারি নিবন্ধন লাভ করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (NMST), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে ক্লাবটি এই স্বীকৃতি অর্জন করে।


রবিবার (৩ আগস্ট) ক্লাবটির টেকনিক্যাল সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সৈকতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিলনায়তনে ক্লাবটির প্রতিনিধি দলের হাতে নিবন্ধন সনদ (নিবন্ধন নম্বর: গ-৩০৫/২০২৫) তুলে দেন জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এনডিসি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (যুগ্ম সচিব) ড. মোঃ মনিরুজ্জামান।


ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, সাধারণ সম্পাদক মোঃ জুনাইদুল মোস্তফা, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিক আহমেদ এবং সহ-প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ নাঈম।


এ উপলক্ষে ক্লাব সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা বলেন, “আজকের দিনটি আমাদের ক্লাবের জন্য এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের শ্রম, নিষ্ঠা ও বিজ্ঞানপ্রেমের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে। এই স্বীকৃতি আমাদের কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গবেষণাভিত্তিক করে তুলবে।”


নিজের অনুভুতি প্রকাশ করে সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা বলেন, “এই অর্জন শুধু একটি সনদ নয়, এটি আমাদের দায়িত্ব ও স্বপ্নের নতুন সূচনা। আমরা চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিক এবং এখান থেকে তৈরি হোক আগামী দিনের উদ্ভাবক ও প্রযুক্তিবিদেরা।”


এই অর্জনের জন্য ক্লাবের সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

আরও খবর