চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

দেশের স্বাধীনতা রক্ষায় তরুণদের সামরিক প্রশিক্ষণের আহ্বান মাহমুদুর রহমানের

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সরকারের প্রতি আহ্বান করে বলেন, ' বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে অবশ্যই আমাদের তরুণদের জন্য আবশ্যিক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।'


মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা-পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাহমুদুর রহমান আরও বলেন, “আমরা যদি আমাদের তরুণ জনগণকে সামরিক প্রশিক্ষণ দিতে পারি, তাহলে ভবিষ্যতে কোনো বাহ্যিক হুমকি আসলে তারা তা সফলভাবে মোকাবিলা করতে পারবে। আমাদের তরুণরা ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা বুলেটকে ভয় পায় না। আবু সাঈদ দেখিয়েছে, কীভাবে বন্দুকের মুখে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। যদি এই সাহস আমাদের তারুণ্যের পরিচয় হয়, তাহলে তাদের সামরিক প্রশিক্ষণ দিলে আমি বিশ্বাস করি—আল্লাহর রহমতে এমন কোনো শক্তি নেই, যারা ১৮ কোটি মানুষের এই দেশকে পরাজিত করতে পারবে।”


তিনি আরও বলেন, "বহিঃশত্রু হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে পটেনশিয়াল শত্রু বিবেচনা করতে হবে। ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র, মায়ানমার বৌদ্ধ রাষ্ট্র। এই বাস্তবতায় আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সাবধানে চলতে হবে। আমরা সামরিক দিক থেকে শক্তিশালী নই, পারমাণবিক শক্তি নেই। তাই আমাদের জাতীয় ঐক্য ও প্রস্তুতি অত্যন্ত জরুরি।"


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম,  জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড.এমতাজ হোসেন, ইবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান উপস্থিত ছিলেন। ধর্মত্বত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এর আগে সকাল সাড়ে দশটায় প্রশাসন ভবনের সামনে থেকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরেনসেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর