চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি গবেষণা সংসদের উদ্যোগে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গবেষণা সংসদের আয়োজনে “The Unveiling: Research Insight and Leadership Transition” শীর্ষক একটি গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়।


সেমিনারে বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গাজী মো: আরিফুজ্জামান খান, সমাজকল্যাণ বিভাগের শিক্ষক প্রভাষক হাবিবুর রহমান। এছাড়াও মহিমা আক্তার ও শারমিন আক্তার শর্নার যৌথ সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন মার্কেটিং ওয়েভ কিংডমের পরিচালক উজ্জ্বল ইয়ামান চৌধুরী।


সেমিনারে গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে গবেষণায় অন্তর্দৃষ্টি অর্জন ও নেতৃত্বের পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সেমিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং নেতৃত্বের সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করতে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সেখানে, অতিথি, আলোচকবৃন্দ ও সংগঠনের সাবেক এবং বর্তমান দায়িত্বশীলদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো রিসার্চ অ্যাক্টিভিটি কম থাকা। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের নিজস্ব জার্নাল থাকে, যেখানে তারা রিসার্চ রিভিউ, রেফারেন্স যাচাই ও আপডেট করে। দ্বিতীয় বর্ষ থেকেই রিসার্চ মেথডোলজি শেখানো উচিত, যাতে শিক্ষার্থীরা দিক নির্ধারণ ও গবেষণায় অভ্যস্ত হয়। বিজ্ঞান শিক্ষার্থীরা ল্যাবে কাজের মাধ্যমে পরীক্ষণ শিখে, আর সামাজিক বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে নতুন আইডিয়া তৈরি করে। রিসার্চে শুধু উপস্থিত হওয়া নয়, সক্রিয়ভাবে যুক্ত হওয়া জরুরি। যারা রিসার্চে কাজ করছে, তারাই বিশ্ববিদ্যালয়ের গর্ব ও সম্পদ। শিক্ষার্থীদের মানোন্নয়নে সবাইকে যুক্ত করতে হবে এবং গুণগত মান নিশ্চিত করতে হবে।"

আরও খবর