চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

মহাসড়ক সংস্কারে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

কুষ্টিয়া থেকে খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অংশের করুণ অবস্থা দূর করতে জরুরি টেন্ডার দিয়ে সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছে ইবি শিক্ষার্থীরা। এ লক্ষ্যে তারা বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বরাবর স্মারকলিপি দেন।


এসময় শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেন-এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান এবং হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বির।


স্মারকলিপিতে সড়কের নাজুক অবস্থা তুলে ধরে বলা হয়, এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান যাতায়াত পথ হওয়ায় একাডেমিক কার্যক্রম, পরীক্ষা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থীরা প্রতিদিন শারীরিক, মানসিক ও শিক্ষাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


এতে জেলা প্রশাসনের প্রতি দাবি জানানো হয়, সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে সড়কটির টেন্ডার কার্যক্রম সম্পন্ন করে সংস্কারকাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।


শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে এবং তাদের জীবন ও শিক্ষাজীবন নিরাপদ হবে।

আরও খবর