চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি জিয়া পরিষদের রেইনকোট বিতরণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা কামনায় ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ ক্যাম্পাসের ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন।


ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ.কে.এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি ও এস্টেট অফিস প্রধান মোঃ আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মোঃ আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার সভাপতি সাহেদ আহম্মেদ।



বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “মানুষের জন্য বেশি বেশি কাজ করতে হবে। দলের চেয়ে দেশ বড় হলে আমাদের রাজনীতি, চিন্তাভাবনা ও কর্ম সবকিছুই জনগণের উদ্দেশ্যে নিবেদিত হবে। মানুষের কল্যাণে যদি আমরা রাজনীতি পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই আমরা গড়তে পারবো সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও পড়তে হবে। তাঁর আদর্শকে ধারণ না করলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।” এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন,

“আমরা প্রত্যাশা করি, তিনি আগামী দিনে দেশ পরিচালনা করবেন এবং দীর্ঘদিন জনগণকে নেতৃত্ব দেবেন।”

আরও খবর