গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

উদয় বড়ুয়াকে নিয়ে পোস্ট করায় ইবি শিক্ষককে 'উগ্র' বললেন শাখা ছাত্রদলের আহ্বায়ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে উস্কানীদাতা সম্বোধন করে ফেসবুকে পোস্ট করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামরুজ্জামান।

অধ্যাপকের সেই পোস্টের স্ক্রিনশর্ট নিয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানান। তিনি ওই শিক্ষককে ‘উগ্র’ বলে উল্লেখ করেন।


রবিবার (৩১ আগস্ট) ড. কামরুজ্জামানের পোস্টের প্রতিক্রিয়ায় সাহেদ আহম্মেদের নিজস্ব ফেসবুক আইডিতে এমন মন্তব্য করতে দেখা যায়।


অধ্যাপক কামরুজ্জামান তার পোস্টে লেখেন “বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পেটাতে এই কুলাঙ্গার এলাকাবাসীকে উস্কানি দিয়েছে। হামলাকারীরা কুসুম বড়ুয়ার পোষা গুন্ডা। পুলিশকে আসতে বাঁধা দিয়েছে এই গুন্ডা। এ ধরনের গুন্ডা বিএনপিতে অভাব নেই। এদেরকে দিয়েই ফেব্রুয়ারিতে ইউনুস নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে??”


এ পোস্টের জবাবে শাখা ছাত্রদলের আহ্বায়ক লেখেন “আসসালামু আলাইকুম স্যার। আপনি একজন বুদ্ধিজীবী হিসাবে নিজেকে দাবি করেন। আপনার মতো একজন দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের থেকে আমরা উগ্রবাদ ছাড়া আর কিছুই পাচ্ছিনা। বেতন-ভাতা নিচ্ছেন আর দেশের মানুষসহ ইবিতে বিভেদ সৃষ্টি করছেন, যেটা মোটেও কাম্য না। হাসিনার আমলে কিন্তু আপনার এ ধরনের লেখা লক্ষ্য করা যায়নি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”


সাহেদের পোস্টের ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক কামরুজ্জামান বলেন, “সাহেদ বলেছে আওয়ামী লীগের আমলে নাকি আমি কিছু লিখিনি। অথচ আমি ২০১৮ সাল থেকেই লিখছি। দেশের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমার কয়েকশত কলাম এবং বিভিন্ন পত্রিকায় দুই শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এসব লেখার কারণে ভারতের ‘র’ থেকে বড় ধরনের হুমকি এসেছে। এমনকি পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী আমাকে মেইল করেছিলেন, যা আমি পুলিশকে দেখাই। আসলে ও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছেলে মানুষ-সে লিখতেই পারে। আমি কিছু মনে করিনি।”


এসব বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।



উল্লেখ্য, জানা গেছে , এদিন (৩১ আগস্ট) বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও খবর