ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “রাসূলুল্লাহ (সা.)-এর খুতবার মৌলিক বিষয়বস্তু নির্ধারণ: একটি পর্যালোচনা” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধর্মতত্ত্ব অনুষদ ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বরেণ্য ইসলামিক স্কলার আব্দুল হাই মো. সাইফুল্লাহ।
সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
এছাড়াও আলোচক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. আ.খ.ম.ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. সেকান্দার আলী, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আ.হ.ম. নূরুল ইসলাম, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসাইন, অধ্যাপক ড. আ.ন.ম. এরশাদ উল্লাহ, অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি এবং অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস প্রমুখ।
সেমিনারে পিএইচডি গবেষক আব্দুল হাই মো. সাইফুল্লাহ তার গবেষণা শিরোনাম “মানবকল্যাণে রাসূলুল্লাহ (সা.)-এর খুতবার ভূমিকা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” এর অধীনে “রাসূলুল্লাহ (সা.)-এর খুতবার মৌলিক বিষয়বস্তু নির্ধারণ: একটি পর্যালোচনা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর খুতবা ইসলামী দাওয়াত ও সমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম ছিল। তাঁর খুতবায় তাওহীদ, আখিরাত, ইবাদত ও ইসলামী জীবনব্যবস্থার মৌলিক বিষয়সহ মানবাধিকার, সামাজিক ন্যায়, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধের দিকনির্দেশনা অন্তর্ভুক্ত ছিল। বিদায় হজ্জের খুতবা বিশেষভাবে উল্লেখযোগ্য, যা মানবাধিকারের অনন্য দলিল হিসেবে স্বীকৃত। গবেষণায় দেখা যায়, তাঁর খুতবার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করা হয়েছে, যা মুসলিম উম্মাহর জন্য দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে সমন্বিত দিকনির্দেশনা হিসেবে আজও প্রাসঙ্গিক।”
সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ গবেষকের উপস্থাপিত প্রবন্ধের উপর মতামত প্রদান করেন এবং গঠনমূলক দিকনির্দেশনা দেন।
১৬৭ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
২০০ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২০১ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
২০৪ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
২১১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
২১৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
২১৬ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১৭ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে