ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিরাতুন নবি (সা.) উপলক্ষে “বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুলুল্লাহ (সা.)” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, সিরাত বক্তা হিসেবে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সিরাতুন নবি সা: উদযাপন কমিটি-২০২৫ এর আহ্বায়ক এবং ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এবং ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সিরাত আলোচনায় শায়খ আহমাদুল্লাহ মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও শোষণমুক্ত সমাজ গঠনের শিক্ষা বিষয়ে বলেন, "নবী করিম (সা.) শুধু কথায় সীমাবদ্ধ ছিলেন না, বরং কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আজকের অশান্ত ও বৈষম্যময় বিশ্বে তার শিক্ষা সবচেয়ে প্রাসঙ্গিক। তিনি সহিষ্ণুতার প্রতীক ছিলেন এবং শিক্ষা দিয়েছেন কিভাবে ভিন্নমতকে সহ্য করে সমাজ গড়ে তুলতে হয়। আমরা ফিলিস্তিনের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই, সেখানে ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালানো হচ্ছে, শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আবার মানবাধিকার শিক্ষা দেওয়া রাষ্ট্রগুলোই গণহত্যাকে সমর্থন করছে। অথচ মহানবীর যুগে এমন কোনো যুদ্ধ হয়নি, যেখানে শিশু হত্যার নজির আছে। নবীর শিক্ষা অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, হানাহানি ও বৈষম্য দূর হয়ে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।"


তিনি আরো বলেন, "বর্তমান সমাজে প্রচলিত পুঁজিবাদ ও বৈষম্য যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তা আমাদের সামনে স্পষ্ট। কিন্তু যদি আমরা মহানবীর আদর্শ ছড়িয়ে দিতে পারি এবং মানুষকে সেই আদর্শে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজ থেকে সব ধরনের জবরদস্তি, অত্যাচার ও হানাহানি দূর হয়ে যাবে। মহানবীর শিক্ষা অনুসরণ করলে শান্তি, ন্যায় এবং মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।"


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, "বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অনেক সময় দূরের সমাধান খুঁজি। অথচ মহানবীর আদর্শ অনুসরণ করলেই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।"

আরও খবর