চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবিতে অর্থনীতি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‘রিক্ত শীতের পূর্ণতা হোক উঞ্চতায়’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অর্থনীতি ক্লাব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টায় মীর মোশাররফ হোসেন ভবনের তৃতীয় তলায় অর্থনীতি বিভাগের করিডরে এ আয়োজন করে সংগঠনটি।

এসময় ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ। এছাড়াও প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, এ্যাসিস্ট্যান্ট প্রফেসর পার্থ সারথি লস্কর, আব্দুল জলিল পাঠান, শাহেদ আহমেদ, মিথিলা তানজিল ও শামীমা নাসরীন সহ বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমাদের ক্লাব লেখাপড়ার পাশাপাশি কিছু মানবিক বিষয় ও এক্সট্রা কারিকুলাম একটিভিটিস নিয়ে কাজ করছে। এর আগেও আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। এবার আমরা ক্ষুদ্র পরিসরে একশো জনের মতো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই মানুষ, এজন্য আমাদের উচিত মানবিক হওয়া। বিশেষ করে এই তীব্র ও দীর্ঘস্থায়ী শীতে আমাদের সমাজে যারা সহায় সম্বলহীন মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে সমাজের বৃত্তবানদের মাঝে আমরা একটি ম্যাসেজ পাঠানোর চেষ্টা করেছি, যাতে তারা এমন মানবিক কাজে এগিয়ে আসে। এছাড়াও আমাদের ক্লাবের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।’

Tag
আরও খবর