লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

জাতিসংঘের মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ 'লাল কার্ড সমাবেশ' করেছে। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের 'চির উন্নত মমশির' স্মৃতিস্তম্ভের সামনে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

শিক্ষার্থীরা হাতে "গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে?", "কমিশন না সার্বভৌমত্ব? - সার্বভৌমত্ব! সার্বভৌমত্ব!", "জাতিসংঘের চুক্তি মানেই মূল্যবোধের হুমকি", এবং "গোলামি না মুক্তি? - মুক্তি! মুক্তি!" লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে 'লাল কার্ড' প্রদর্শনের মাধ্যমে জাতিসংঘের এই কমিশনের বিরুদ্ধে তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উপস্থিতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মূল্যবোধের জন্য গুরুতর হুমকি। মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সাহা শিবলু জাতিসংঘকে "কুকুরের সংগঠন" আখ্যায়িত করে বলেন, "যেখানে কুকুর মরলে সমবেদনা জানানো হয় কিন্তু মানুষ মারা গেলে কোনো সমবেদনা প্রকাশ করা হয় না।"

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ রায়হান অভিযোগ করেন, "বাংলাদেশে কোনোভাবেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কোনো ভুয়া সংগঠন প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। অথচ ড. ইউনুস সরকারের মাধ্যমে এই অনুমোদন দ্রুতই পাস হয়েছে। এটি দেশের বিরুদ্ধে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র।"

শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে এবং এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৪৭ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৭৩ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে