ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ইসলামপুরে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ। মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা ঈশ্বরগঞ্জ-উচাখিলা ১১ কিমি সড়ক খানাখন্দে বেহালদশা জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় পীরগাছায় অসহায় বাবার আকুতি: সন্তানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সেতুবন্ধন: খুলনা–পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি অধ্যাপক ডক্টর তরিকুল ইসলামের ধান পাকলেও মিলছে না স্বস্তি, চিটা ধানে কমতে পারে ফলন দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এক যুবকের মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে আটক পাঁচ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঢাকা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে কুলিয়ারচরে সংবর্ধনা ববি প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু করেছেন উপাচার্য সরকারি তিতুমীর কলেজ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন নোয়াখালীতে মিথ্যা সংবাদ প্রকাশের সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যাহরা বাতুল মেহরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র কর।


বুধবার (২৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নেক্সট রিদম’ শেষে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটির অন্যান্য পদধারীরা হলেন—


যুগ্ম সম্পাদক হৃদিকা ত্রিপুরা ডানা, ইভেন্ট ম্যানেজার তানবীর ইসলাম রানা, জয়েন্ট ইভেন্ট ম্যানেজার হৃদি চিরন, কোষাধ্যক্ষ আফিয়া জাহিন ঊষা, ফ্লোর ম্যানেজার ফারহানা খানম বৃষ্টি, জয়েন্ট ফ্লোর ম্যানেজার সুস্মিতা রায়, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার লামিয়া সালসাবিন লিয়া, প্রোডাকশন ম্যানেজার রিয়া মুনতাহা ও প্রতিচী মণ্ডল, এবং কোরিওগ্রাফার শাহরিয়ার রনি।




নবনির্বাচিত সভাপতি যাহরা বাতুল মেহরীন বলেন,'নাচ শুধু বিনোদনের প্রকাশ নয়; এটি আমাদের আবেগ, আত্মপ্রকাশ ও সত্তার প্রতিফলন। নাচ শেখায় দলগত সহযোগিতা ও শিল্পের সৌন্দর্যকে উপলব্ধি করতে। আমাদের ক্লাবের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বিকশিত ও সমৃদ্ধ করা। ডান্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জীবনের এক বড় প্রাপ্তি। এই ধারাকে এগিয়ে নিতে সবার ভালোবাসা ও সহযোগিতাই আমাদের প্রধান প্রেরণা।'




নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনিক চন্দ্র কর বলেন,'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। আমাদের ক্লাব নৃত্যের মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে কাজ করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে আরও গতিশীল ও পেশাদারভাবে এগিয়ে নিতে চাই। আগামী দিনে আরও নৃত্য কর্মশালা, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক উৎকর্ষ আরও বিকশিত হবে।'


তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপদেষ্টা এবং ক্লাবের আগের কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,'সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে ডান্স ক্লাব আগামী দিনে আরও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করবে।'


আরও খবর


গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

১৪৫ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

১৭১ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে