নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাককানইবিতে দিনব্যাপী আয়োজন

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিশ্ব দর্শন দিবস ২০২৫ বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে নতুন কলা ভবনের সামনে থেকে বের হওয়া আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


পরে, পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দর্শন বিভাগের প্রভাষক শুভ চন্দ্র ঘোষ সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা–২০২৫’ এর মোড়ক উন্মোচন করা হয় এবং কেক কাটা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং প্রধান বক্তা ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, দর্শন, বিজ্ঞান ও ধর্ম মানুষের জ্ঞানচর্চায় পরস্পরকে পরিপূরক ভূমিকা রাখে। প্রধান বক্তা বলেন, প্রতিটি শিক্ষাব্যবস্থার মৌলিক ভিত্তি দর্শন এবং এর গুরুত্ব পুনরুদ্ধারের লক্ষ্যেই ইউনেস্কো ২০০২ সাল থেকে বিশ্ব দর্শন দিবস পালন করছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, দর্শনের শিক্ষার্থীরা সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাকির হোসেন এবং জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রভাষক শায়লা ইসলাম নীপা।
আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৪৬ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৭২ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে