গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কেন্দ্রীয় নির্দেশনায় কৃষকের পাশে জবি ছাত্রলীগ




বাঁচবে কৃষক বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত নির্দেশনা অনুযায়ী কৃষকদের সাথে ফসল কাটার কাজে সাহায্য করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।




ইদের ছুটিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার ঘোষিত এ কর্মসূচি অনুযায়ী যার যার এলাকায় অবস্থান করে স্থানীয় কৃষকদের ফসল কাটার কাজে সাহায্য করছেন জবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের এ মহৎ কাজে সন্তুষ্ট হয়ে অনেকেই প্রশংসাও করেছেন । সামাজিক যোগাযোগ মাধ‍্যমেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। 




জবি শাখা ছাত্রলীগের বাংলা বিভাগের সভাপতি তুষার মাহমুদ কৃষকের ধান কাটা শেষে বলেন, কৃষি প্রধান এই বাংলাদেশ ভৌগোলিক ও অবস্থানগত কারণে প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়।যার ফলে কৃষকের ধান কাটতে নানামুখী সমস্যা সৃষ্টি হয়।কৃষিবান্ধব নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভায়ের নির্দেশে,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাইয়ের সৎ পরামর্শে কৃষকের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাই।এছাড়াও করোনার সময়ও অসহায় কৃষকের পাশে ছিলাম।দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগ সদা প্রস্তুত। স্মার্ট ইকোনমি গড়ে তুলতে কৃষি এবং কৃষকের ভূমিকা অনেক বেশি।তাই কৃষি এবং কৃষককে বাঁচাতে পারলে দেশকে বাঁচানো সম্ভব। এজন্যই আমরা বলি বাঁচবে কৃষক বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ।

আরও খবর