গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

এডিশ মশার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিৎ -মেয়র আতিক



ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমার গায়ের ভিতর যে রক্ত সেই রক্তে জগন্নাথের গন্ধ প্রবাহিত হচ্ছে। আমার গায়ের ভিতরে যে রক্ত সেটা কিন্তু ক্যাডেটদের গন্ধ প্রবাহিত হচ্ছে। আমরা যারা শিখেছি মানুষের সেবা দেওয়া। সত্য কথা বলা। সত্য পথে চলা। ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করা। শুধু শিক্ষা শিখলে হবে না, শিক্ষার পাশাপাশি কিন্তু দীক্ষা দিতে হবে। দুটো যখন একসাথে চলবে তখন সেই জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে, সেই শহর উন্নত হবে।


গত শনিবার রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স-ক্যাডেট এসোসিয়েশনের ২য় পুনর্মিলনী ও মেয়র আতিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মেয়র বলেন, ক্যাডেট কোর আমাদের শিখিয়েছে কিভাবে লাইফে ডিসিপ্লিন হতে হয়, অসহায় মানুষের পাশে দাড়াতে হয়। ক্যাডেটের ট্রেনিংই সবচেয়ে বড় সম্পদ। 


 কয়েকদিন আগে সামাজিক বনায়ন ঘোষণা দিয়েছি যে দুই লক্ষ গাছ লাগানো হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স ক্যাডেট কোর থেকে সবাই মিলে ৫০ টি করে গাছ লাগানোর দায়িত্ব নিতে পারি তাহলে বিরাট বড় একটা মেসেজ পৌঁছে যাবে সবার কাছে।


তিনি আরও বলেন, ইতোমধ্যে ডিজিটাল ম্যাপিং করেছি কোথায় কি গাছ লাগানো যায়। আমাদের স্লোগান ছিল ক্লিনিং, গ্রিনিং এবং ফ্রিটিং। ফ্রিটিং টা হল আমরা খালের পাড়ে যে গাছগুলো লাগাবো যেমন আম, জাম ইত্যাদি গাছগুলো আর ফুটপাতে জন্য যেটা লাগাবো ছায়া দিবে এবং পাখি যেন আসে এবং খেতে পারে তার জন্য ফিটিং এর ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা চাই ঢাকাটা যেন আবার সেই আগের অবস্থায় ফিরে আসুক।


মেয়ের বলেন, এডিশ মশার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিৎ। আমরা যেন ময়লা না ফেলি অযথা গাছ না কাটি এর জন্য আমরা সামাজিক আন্দোলনের সবাইকে যোগ দেওয়ার জন্য আহবান করি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের জন্য ২০০ একর জমি বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে ধন্যবাদ জানা।






অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, প্রায় তিনবছর করোনা মহামারি আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় কেড়ে নিয়েছে। ঠিক সে সময় নিজের জীবনকে বাজি রেখে মেয়র আতিকুল ইসলাম কয়েকবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটিকে করোনামুক্ত রাখার যে প্রয়াস চালিয়ে গেছেন এজন্য আপনার নিকট আমরা কৃতজ্ঞ।




তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি ২০২১ সালের ৩ জুন। আগামী মাসের ৩ তারিখে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমার মেয়াদের দুই বছর পূর্ণ হবে।আমি যোগদানের পর থেকেই চেষ্টা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে।


উপাচার্য বলেন, আমি যোগদানের সময় এখানে বিজ্ঞান বিভাগের কোন ল্যাবরেটরি সুবিধা ছিল না। আমি যোগদানের পরে, বাইরের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান সাথে সমঝোতার ভিত্তিতে আমরা সেই সুবিধা নিশ্চিত করতে পেরেছি। এইতো কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এর সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক একটি চুক্তি করেছি, যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ছাড় পাবেন। এবং দেশের আরও স্বনামধন্য প্রতিষ্ঠানর সাথ সমঝোতামূলক চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা- গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে।


তিনি বলেন, আমি একটা লক্ষ্য নিয়ে কাজ করছি, যাতে আমাদের ছেলেমেয়েরা কোন দিক থেকে পিছিয়ে না পড়ে। ইতিমধ্যেই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেরানীগঞ্জে ২০০ একর জমি দিয়েছেন নতুন ক্যাম্পাস নির্মাণের জন্য যা হবে বিশ্বের আধুনিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি।


এসময় তিনি আরও বলেন, আমি জগন্নাথে যোগদানের আগে এমন কোন দিন নাই যে, পত্রিকার পাতায় জগন্নাথের মারামারি, গ্যাঞ্জাম, এবং নেতিবাচক খবরের লেখা পড়ি নাই। আমি আসার পর কঠোরভাবে চেষ্টা করলাম, কিভাবে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এর সাথে যুক্ত করা যায়? এসব এক্সট্রা কারিকুলাম এর সাথে যুক্ত থাকে তাহলে, তারা ওসব পথ থেকে বিরত থাকবে। আর ওসব সংস্থার মধ্যে বিএনসিসি এর ভূমিকা অনস্বীকার্য। দে আর সো ডিসিপ্লিন। বিশেষ করে জাতীয় উৎসব গুলোতে তাদের কার্যক্রম চোখে পড়ার মতো।


বিশেষ অতিথি বক্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমরা এই বিশ্বিদ্যালয়টিকে উন্নত মানসম্পন্ন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি।আমরা চেষ্টা করছি শুধু অবকাঠামো নয় একাডেমিক শিক্ষায় গুরুত্ব প্রদান করবো। 

আরও খবর