আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

জবি সাংবাদিকের উপর কিশোর গ‍্যাংয়ের হামলা

আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার

পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার রাতে রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজারের রওশন হোটেলের সামনে ৮-১০ জন মাদকাসক্ত ছেলের একটা কিশোর গ‍্যাং ওই শিক্ষার্থীর ওপর হামলা করে৷ এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করেছেন মারধরের শিকার হওয়া সেই শিক্ষার্থী।

ভুক্তভোগী আবদুল মজিদ চৌধুরী শাহরিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, শনিবার আনুমানিক রাত ১০.৫৭ ঘটিকায় রাজধানীর ওয়ারী থানাধীন এলাকার কাপ্তান বাজারের রওশন হোটেলের সামনে দিয়ে পেশাগত কাজ শেষ করে ওই শিক্ষার্থী বাসায় ফিরছিলেন। এমন সময় তার বিপরীত দিক থেকে ৮-১০জন মাদকাসক্ত ছেলের  একটি কিশোর গ‍্যাং অতর্কিত হামলা করে। এসময় তিন জনকে ঘটনা স্থল থেকে আটক করে পুলিশ।  আটক তিনজনের নাম- উৎসব, হোসেন ও জীবন। এ সময় গ‍্যাং লিডার উৎসব  বলেন,' আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা সাব্বির ভাইয়ের রাজনীতি করি।' খোঁজ নিয়ে জানা গেছে সাব্বির এখন দল থেকে বহিস্কৃত হয়েছেন।

নিজেকে সাংবাদিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেবার পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং বেধম মারধর করে। এসময় পথিমধ্যে কেউ এগিয়ে আসে নি। প্রচন্ড মারধ করে তারা সেই শিক্ষার্থীকে তাড়িয়ে দেয়। একইসাথে হমকি প্রদান করে। তখন আতংকিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে ওয়ারী থানা পুলিশ তাকে উদ্ধার করে। এঘটনায় ভুক্তভোগী সেই শিক্ষার্থী ব্যক্তিগত ও পেশাগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয় অভিযোগ পত্রে।

আরও খবর