ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবি সাদা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে উদ্ভুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারন সম্পাদক অধ্যাপক ড. রইস উদদীন স্বাক্ষরিত ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেনকে সভাপতি ও অধ্যাপক ড. রইছ উদদীনকে সাধারন সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে আগস্টের ২২ তারিখ সিনিয়র ৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন হয়। 

কমিটিতে সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আজম খান ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মঞ্জুর মোর্শেদ ভূইয়া। এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে  মনোনীত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  মোঃ শাহিনুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ জামির হোসেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.নাসির আহমদ। এছাড়া অর্থ সম্পাদক হিসাবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.শেখ মোঃ রবিউল ইসলাম ও দপ্তর সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ মেজবাহ -উল -আলম সওদাগর। 

এছাড়া সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফিন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কে এ এম রিফাত হাসান মনোনীত হয়েছেন।

এবিষয়ে জবি সাদা দলের সাধারন সম্পাদক অধ্যাপক রইছ উদদীন বলেন, এর আগে আমাদের কমিটি থাকলেও তা নানা কারনে সক্রিয় ছিল না। তবে নিজেদের মধ্যে বিভিন্ন সময় মিটিং করা হতো। এখন থেকে জবি সাদা দল সক্রিয়ভাবে সকল কর্মসূচি পালন করবে। বর্তমান সরকারের আমলে শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ না করলেও আগামী নির্বাচনে অংশ নিবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই।


আরও খবর