গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

শাহীনের মুক্তির দাবীতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল



জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।


বৃহস্পতিবার (১৫জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা ঘুরে পার্টি অফিস পযর্ন্ত বিক্ষোভ মিছিলটি সমাবেশের মাধ‍্যমে শেষ হয়।


সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সোনালী অতীত, যুবদল কেন্দ্রীয় সংসদের রাজপথের প্রমিথিউস গোলাম মাওলা শাহীন ভাইয়ের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা থেকে শর্তহীন মুক্তি দাবি করছি। ঢাকার রাজপথের প্রিয় মুখ,গোলাম মাওলা শাহীন ভাইয়ের জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে বাকশালী সরকার তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ভিত্তিহীনভাবে আটক করে।দ্রুত শর্তহীন মুক্তি না দিলে রাজপথে কঠোর আন্দলোনের মাধ্যমে স্বৈরাচারের বন্দীশালা ভেংগে প্রিয় অগ্রজকে মুক্ত করে আনবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।


উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন।


এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শিপন মৃধা, সাইফুল ইসলাম ও আবদুল হান্নান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি মোঃ শামিম হোসেন,সহ সভাপতি তানিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত,সুমন সর্দার,জাফর আহমেদ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মোস্তাফিজুর রহমান রুমি,যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন,খোরশেদ আলম মুকুল,নাসিম উদ্দিন,রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) শাখাওয়াতুল ইসলাম খান পরাগ,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,মারুফ আহমেদ, মেহেদী হাসান আর্নব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ পাচঁশতাধিক কর্মী উপস্থিত ছিলেন। 

আরও খবর