জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সুরের তালে মঞ্চ মাতবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও সহজিয়া।
আজ বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর মহিউদ্দিন মাহি ও গৌতম কুমার শাহ্।
ওয়ারফেজ ও সহজিয়া ব্যান্ডের সাথে বিশ্ববিদ্যালয়ের সাতটি ব্যান্ডও গানের তালে মুগ্ধ করবেন জবি শিক্ষার্থীরা। এ ব্যান্ডগুলো হলো ভবঘুরে, আবোলতাবোল, স্বপ্নবাজি, রিজেক্টেড, মনের মানুষ, ট্রাভেলার্স, ব্লু টাচ। দুপুর ২ টা থেকে তারা মঞ্চ মাতাবেন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে, উপাচার্যকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, প্রকাশনা উৎসবের উদ্বোধন শেষে আনন্দ র্যালি, বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন, তাসের দেশ নাটক পরিবেশনা, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।
৯৫ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
১২২ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
১৩৪ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩৪ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩৫ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩৫ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
১৩৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৫ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে