ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব সিফাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা ও সদস্য সচিব হিসেবে আছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান।


এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী।


এ ছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ৩ জন, যুগ্ম-আহ্বায়ক ১০ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন, যুগ্ম-সদস্য সচিব ৬ জন, সিনিয়র মুখ্য সংগঠক ১ জন, সংগঠক ৬ জন, সহ-মুখপাত্র ১ জন এবং সদস্য হিসেবে আছেন ১৯ জন। এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রানা বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখসারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


জুলাইয়ের আন্দোলনে জবির একজন শহীদ এবং শত শত ভাই আহত হয়েছেন। তাও আমরা পিছপা হইনি। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

আরও খবর