ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

নাচ গান কবিতায় জবিতে বসন্ত বরণ

 হলুদ শাড়ি, রঙিন আবির, আর বাউল গানে গানেকে বরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের তালে নাচ, কবিতার ছন্দে বসন্ত বন্দনায় অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব ‘বাউল বসন্ত’। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে জবি উদীচী সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।


উৎসবে বাউল গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে বসন্তের আগমনকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকালে শুরু হওয়া উৎসবে শিক্ষার্থীরা হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে অংশ নেন। ‘আল্লাহ বলো মনে রে পাখী, মনে রে বলো মওলা পাখী’, ‘ওরে ও বন্ধুরে’সহ নানা বাউল গান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে আবৃত্তি করেন বসন্ত বন্দনার কবিতা।


এ সময় উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কবি রহমান মুফিজ বলেন, উদীচী সেই সংগঠন, যেখানে প্রেম থাকবে, বিরহ থাকবে, কামনা থাকবে, যুদ্ধ থাকবে সবকিছু নিয়েই আমাদের জীবন। এখানে প্রত্যেকটি মানুষ নিজের গান গাইবে। গান আটকানোর ক্ষমতা কারো নাই। সরকারের বাপেরও নাই। উদীচী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, আমরা সৌভাগ্যবান। আমাদের দেশটি বৈচিত্র্যময়। ঋতুরাজ বসন্ত সবার মনে নতুন প্রাণ দেয়৷ বারবার অপশক্তিগুলো ক্ষমতায় আসে।


রাষ্ট্রক্ষমতাসীন রা সঠিক ভাবে পরিচালনা করলে জুলাই গণঅভ্যুত্থান আর ফিরবে না অনুষ্ঠানে অংশ নেন অতিথি শিল্পী মুসা কলিম মুকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্ণব ভট্টাচার্য, আকাশ গায়েন, কফিল আহমেদ, জয়ন্ত পালসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের শিল্পীরা।

আরও খবর