ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি:


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ এ বিশ্ববিদ্যালয়ে শান্ত চত্তরে মানববন্ধনটি আয়োজন করা হয়া। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 


এসময় সংগঠনটি সদস্য নওশীন নাওয়ার জয়া বলেন, আমরা বোধহয় ৫ই আগস্ট কে ভুলে যাচ্ছি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছিলাম তা আমাদের নতুন বাংলাদেশ গড়তে পারি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস নিশ্চিত করতে পারি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পারি। কিন্তু যা ঘটছে তা আমার আশার বিপরীত। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা আমাদের গভীর ভাবে মর্মাহত করে।


দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন,কাউকে কোনো ট্যাগ দিয়ে হামলা করার কোনো অধিকার বা আইন পৃথিবীর কোথাও নাই।কিন্তু বাংলাদেশে ট্যাগিং দিয়ে হামলা করাকে বৈধভাবে দেখা হতো ফ্যাসিস্ট আমলে।ট্যাগিং দিয়ে আবরার ভাইকে শহীদ করা হয়।আমরা ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ চাই।ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না।শিক্ষার্থীদের অধিকার প্রতিটি ক্যাম্পাসে নিশ্চিত করা হোক,এটাই আমাদের চাওয়া। কুয়েটে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আইনের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।


সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরাপদ ও লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি মূক্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার। এই অধিকার কথা বলায় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন।


সাধারণ শিক্ষার্থীদের উদ্যেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব অন্য শিক্ষার্থীর বিপদে পাশে দাঁড়ানো, তাদের জন্য কথা বলা। শুধু একাডেমিক পড়াশোনা মধ্যে বন্দি রাখা শিক্ষার মূল্যবোধ নয়।


উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটিকে মানবাধিকার লঙ্ঘনমূলক যেকোনো ঘটনায় প্রতিবাদ কর্মসূচি নিতে দেখা যায়। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সংগঠনটি

Tag
আরও খবর