ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

এমসি কলেজ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর উপর হামলা ও কুয়েটের উপাচার্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহষ্পতিবার রাত এগারোটার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। 


বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রায় পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় 'স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার, রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না, ভিসির উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই'সহ নানা শ্লোগান দেন।


বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আগে আওয়ামী লীগ ডামি প্রার্থী তৈরি করতো, ডামি নির্বাচন করতো। এখন একদল ডামি সাধারণ শিক্ষার্থী সাজে। আমরা বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার এই ব্যানারটাকে কলুষিত করবেন না। আপনারা রাজনৈতিক স্বাধীনতা ব্যাবহার করুন, কোনো গুপ্ত আচরণ করবেন না।


জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল অন্যায়ের সাথে আপোষ করেনি। শত শত নেতাকর্মীর লাশ নিয়ে ঘুরেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুম হতে দেখেছে। এই ক্যাম্পাসেই ছাত্রদল তিন নেতাকর্মীকে হারিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শত শত ভাইয়েরা আহত ও নিহত হয়েছে। সামনের থেকে আন্দোলন করেছে। 


তিনি আরো বলেন, আন্দোলনের ক্রেডিট ছাত্রদল একা নিতে চায় না। দেশরত্ন তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল কাজ করবে। একই সাথে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবে। কোন সংগঠন যদি মনে করে ছাত্রদলকে বাঁকা আঙ্গুল দেখাবে। তাদের বলে দিতে চাই, ১০ মিনিটের নোটিশে যেকোনো ষড়যন্ত্রকারী পরিস্থিতি মোকাবেলা করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আরও খবর