ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ জবি শিক্ষার্থী ফোরামের


সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। এসময় নারী-শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় তারা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করেন।


সমাবেশে বক্তারা সারাদেশে ক্রমাগত ধর্ষণের কথা উল্লেখ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এখন সেই নারীদেরকেই ধর্ষণ করা হচ্ছে। নারীদের উপর রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার এর সুষ্ঠু বিচার করছে না। সরকারের এহেন কাজ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে বেইমানী করা। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার না করতে পারে তাহলে পদত্যাগ অবিলম্বে পদত্যাগ করে নিক।


বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা উর্মি বলেন, "বাংলাদেশে সন্ত্রাসীরা একপ্রকার ফ্রি পাশ পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবরে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তীব্র আতঙ্কে থাকছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি তার এইরকম রাষ্ট্রচালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই, তিনি অভ্যুত্থানের সাথে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তা না পারে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জীবনকে অনবরত ঝুকির মুখে রেখে জনগণের ম্যান্ডেটকে একটা ছেলেখেলা বানাবেন না।"


নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কিশোয়ার সাম্য বলেন, "ইন্টেরিম কে হানিমুন পিরিয়ড এ রাখার আর কোন সুযোগ নাই। যথেষ্ট সময় তারা পেয়েছে। এবার তাদের দায় নেবার পালা। প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তারা তা না পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুক।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন "জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিলো সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখনও সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি।"

আরও খবর