ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ১১:৩০ মিনিটে ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। ম্যাচের শুরুতে ইসলামিক স্টাডিজ বিভাগের বোলারদের তোপের মুখে রান তুলতে হিমশিম খায় ব্যাটাররা।


নির্ধারিত ১০ ওভারের খেলায় ৭টি উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৪ রান। জবাবে ৬৫ রানের টার্গেটে নেমে ৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইসলামিক স্টাডিজ বিভাগ।


ইসলামিক স্টাডিজ বিভাগের জয়ের মূল নায়ক ছিলেন দারুণ ছন্দে থাকা ওয়ান ডাউন ব্যাটসম্যান শিশির আহমেদ। তার ব্যাট থেকে আসে ৩৭ রান। ইনিংসের শেষ ওভারে এবং তার ২য় নম্বর ওভারে ৪ উইকেট হারায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা ব্যাটসম্যানের পুরস্কার উঠে শিশির আহমেদের হাতে। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নওশিন এবং সেরা বোলার পুরস্কার অর্জন করে ইসলামিক স্টাডিজ বিভাগের হাশেম।


টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

আরও খবর