ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবির শহীদ সাজিদের চাচার ক্ষোভ প্রকাশ প্রশাসনের বিরুদ্ধে

জবি প্রতিনিধি


 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ইসলামি ছাত্রশিবির।  


শুক্রবার (২৮ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়িতে এই কবর জিয়ারত ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শহীদের চাচা স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাইন উদ্দিনের কাছে।



তিনি বলেন, “সাজিদ শুধু আমাদের পরিবারের নয়, পুরো গ্রামেরই ভালোবাসার মানুষ ছিল। তার শাহাদাতের কারণে শুধু তার পরিবার নয়, এই গ্রামের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে শহীদের স্মরণে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”


ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আগের ইউএনও কয়েকবার এলেও, নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কবর জিয়ারতে আসেন। সঙ্গে আনেন মাত্র এক প্যাকেট জুস ও এক কেজি কমলা। এ নিয়ে আমরা বড় ধরনের বিড়ম্বনায় পড়েছিলাম—না পারলাম ছোটদের খাওয়াতে, না পারলাম মসজিদের ইফতারিতে দিতে। এরপর  ২৭ মার্চ(বৃহস্পতিবার) তিনি আবার এলেন, এবার সঙ্গে আনলেন দুই কেজি চাল, এক প্যাকেট সেমাই ও এক কেজি চিনি। প্রশ্ন হলো, আমরা এসব নিয়ে কী করবো? তাঁরা বড় বড় প্যাকেট করে এসব নিয়ে আসেন, যাতে স্থানীয়রা মনে করে আমাদের অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তা তুচ্ছ সহায়তার মতো মনে হয়।”


শহীদের পরিবারের দাবি, শুধু সাজিদের পরিবার নয়, পুরো গ্রাম তার শাহাদাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই রমজান বা ঈদ উপলক্ষে সাজিদের মাগফিরাত কামনা করে যদি ফুড প্যাকেজ বা চাল-ডাল বিতরণ করা হতো, তাহলে তা সবার জন্য উপকারী হতো। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।


উল্লেখ্য এসময় শহীদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Tag
আরও খবর