ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন


বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজিএস  পরীক্ষার ফি কমানো এবং বিজেএসে নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। 


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আইন পেশা আমাদের অধিকার। স্বৈরাচারী আমলে যে ফি নির্ধারণ করা হয়েছিল সেটা এখনো রয়েছে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে বার কাউন্সিল ও বিজেএসের এনরোলমেন্ট কি কমাতে হবে। আবেদন ফি না কমানো হলে আমরা পরীক্ষা বয়কট করব। পাশাপাশি বিজেএস ভাইভাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিসিএসের মতো নন-ক্যাডার চালু করতে হবে। 


এ সময় আইন অনুষদের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, বার কাউন্সিলের পরীক্ষার ফি প্রায় সাড়ে চার হাজার টাকা, বিজেএসে পরাইক্ষার ফি ১হাজার ২০০ টাকা যা সম্পূর্ণ অযৌক্তিক।  অনেক ছাত্র-ছাত্রী আছে তারা অনেক কষ্ট দিনাতিপাত করে তারপর পড়াশোনা।  এই ফি কমানো না হলে আমরা লাগাতার আন্দোলন, এমনকি বার কাউন্সিল ঘেরাও সিদ্ধান্ত নিতে পারি।  


আরেক শিক্ষার্থী মোশতাক আহমেদ সন্তু বলেন, বার কাউন্সিল ও বিসিএসের এই ফি আমরা অযৌক্তিক মনে করছি। অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সম্পর্কে সামঞ্জস্য রেখে ফি ২০০ টাকা রাখতে হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার মতো বিজেএসের রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে। নন-ক্যাডার চালু করে মূল পদের বাইরে আইন সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য ক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করতে হবে।


আরেক শিক্ষার্থী নিপা রাণী বলেন, আমরা অনেক শিক্ষার্থী টিউশন করে চলি, পার্ট টাইম চাকরি করি। চার হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা আমাদের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত ফি বৈষম্যমূলক। বার কাউন্সিল এনরোলমেন্ট ও বিজেএসের ফি অবিলম্বে কমিয়ে ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে হবে। 


মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর