কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

পুরান ঢাকায় জবি ছাত্রলীগের মিছিল-মোহড়া






  ১০ ডিসেম্বর জাতীয়তাবাদ দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে পুরান ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ছাত্রলীগ কর্মীরা জড়ো হতে থাকে। এরপর জুমার নামাজের পর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পাস ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার পযর্ন্ত শোডাউন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 


শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের পথ মসৃণ রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজপথে থাকবে। বিজয়ের মাসে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকায় কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সতর্ক অবস্থানে থাকবে। 


সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, গত ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুরান ঢাকাকে অস্থিতিশীল করার জন্য বিএনপি নেতা ইশরাকের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা অপচেষ্টা করলে তা রুখে দিয়েছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিজয়ের মাসে বিএনপি, জামায়াত, ছাত্রদল সহ সকল প্রকার অপশক্তি রুখতে এবং দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই প্রধান ফটকে নিরাপত্তাকর্মী ও আইন শৃঙ্খলা  বাহিনীর কড়া নজরদারী নিশ্চিত করা হয়। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ এবং সন্দেহ হলে জিজ্ঞাসা করে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। 

আরও খবর