ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ছাত্র সংগঠনকে এক হওয়ার আহ্বান


সারাদেশে চলমান ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের সার্বিক নিরাপত্তা বিধানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (৯ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে এ বিক্ষোভ সমাবেশ করে। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে মুক্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।


সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা বিশেষভাবে উল্লেখ করে বলে "মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার তার নিজ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এর প্রতি সমর্থন জানাচ্ছে। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনকে তাদের সাথে একাত্মতা পোষণ করতে আহ্বান জানিয়েছে তারা।"


আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিন কাটাচ্ছি। সমাজ নির্বিচারে খুন, গুম, ধর্ষণসহ অনেক অপরাধে ছেয়ে গেছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তাই এর প্রতিবাদে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে।


সম্প্রতি মাগুরায় ৮ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশের অবস্থা এমন যে মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে ভয় পাচ্ছে। ধর্ষকদের জনসম্মুখে শাস্তির দাবি জানাচ্ছি। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারুফ হাসান বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি এমন যে একটি ছোট্ট শিশু বাচ্চা তার নিজের নিকটাত্মীয়ের কাছেও নিরাপদ নয়। দেশের এমন পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী।

আরও খবর