ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে জবিতে বর্ষবরণ,প্রথমবারের মতো বৈশাখী মেলা

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রঙিন সাজসজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।


সোমবার সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হয় নববর্ষ  শোভাযাত্রা।বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে রায়সাহেব বাজারের ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক ঘুরে শোভাযাত্রাটি ক্যাম্পাসে ফিরে আসে। এবারের শোভাযাত্রার থিম ছিল ‘বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি’। এতে গরুর গাড়ি, পাখি ও পশুর প্রতিকৃতি, ফুলের সাজ ও গ্রামীণ উপকরণ স্থান পায়।


“বিপ্লবের সিঁড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভালো”— এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের বৈশাখী আয়োজন।


নববর্ষ শোভাযাত্রা শেষে বিজ্ঞান অনুষদের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


শোভাযাত্রার পর থেকে চলমান রয়েছে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী মেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম আয়োজন করা হয়েছে। বিজ্ঞান অনুষদ, মুক্তমঞ্চ ও রফিক ভবনের নিচে স্থাপিত স্টলগুলোতে রয়েছে হস্তশিল্প, পিঠা-পুলি, গয়না, গ্রামীণ খেলনা, বই ও প্রকাশনা সামগ্রীসহ নানা ঐতিহ্যবাহী পণ্য।


সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হচ্ছে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং পালা নাটক ‘ভেলুয়া সুন্দরী’। এতে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা।


আয়োজনের বিশেষ আকর্ষণ ব্যান্ড কনসার্ট শুরু হবে বিকেল ৩টা থেকে। এতে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’, ক্যাম্পাসের বাইরের ব্যান্ড ‘চান্দের গাড়ি’ ও ‘মেটাল ইরর’, এবং জবির ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের ব্যান্ড ‘কিম্ভূত’, ‘কোমল গান্ধার’, ‘অফসাইড’ সহ একাধিক একক শিল্পী। কনসার্টের মঞ্চসজ্জা ও আয়োজন ব্যবস্থাপনায় সহায়তা করছে টেলিকম কোম্পানি ‘এয়ারটেল’।

আরও খবর