ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

৩৬ টি দল নিয়ে ডিবেট প্রিমিয়ার লিগ আয়োজন জেএনইউডিএসের


“বিতর্কে শাণিত চৈতন্য” স্লোগানে, ডিবেট প্রিমিয়ার লীগ আয়োজন করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের ৩৬ টি দল অংশ নেয়।


আজ ২৩শে মে, শুক্রবার দিন ব্যাপী, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক  ভবন, অবকাশ ভবন এবং শহীদ সাজিদ ভবনের নিচতলায় মোট ১৮টি ভেনুতে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।


টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।


ডিবেটিং সোসাইটি সূত্রে জানা যায়, এই বিতর্ক প্রতিযোগিতায় ৩৬টি দলে ১০৮ জন বিতার্কিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ৪০ জন মতো বিচারক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। 


বিতর্কের বিষয়ে ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বির বলেন,’৩৬ টি টিম হতে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬টি দল অক্টোফাইনালে উত্তীর্ণ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ সেমিফাইনাল পর্যন্ত বিতর্ক হবে, ঈদের পর হবে ফাইনাল।’


ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, 'টুর্নামেন্টের পরিসর বড় হওয়ায় বিচারকের সংখ্যাও বেশি রাখা হয়েছে। মান বজায় রাখতে বাইরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকদের বিচারক হিসেবে নেওয়া হয়েছে।'

আরও খবর