ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবির একটি হলের নাম 'বিশ্বজিৎ দাস হল' রাখার আহ্বান গণ অধিকার পরিষদ নেতার


জবি প্রতিনিধি, 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের( জবি) একটি হলের নাম 'বিশ্বজিৎ দাস হল' রাখার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ নেতা মোঃ রাশেদ খান। তিনি বলেন, এর মধ্য দিয়ে ছাত্রলীগের দমন পীড়ন ও গুম খুনের ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হবে।


আজ শুক্রবার (২০জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(জবিসাস) কতৃক আয়োজিত 'গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা' শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। জবিসাসের ১৯তম বর্ষপূর্তী উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে রাশেদ বলেন, আপনারা আবাসনের জন্য আন্দোলন করেছেন। আমরা এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, আন্দোলনে আপনারা সফল হয়েছেন। আপনাদের এই সফলতার সাথে বিশ্বজিৎ দাসকে স্মরণীয় করে রাখতে পারেন। বিশ্বজিৎ'কে ২০১২ সালে ছাত্রলীগ দিনের আলোতো কুপিয়ে হত্যা করেছে, শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছে। তাই আমি বলতে চাই আপনাদের আবাসন হলগুলোর একটির নাম বিশ্বজিৎ দাস হল রাখতে পারেন। 

ছাত্র রাজনীতি প্রসঙ্গে রাশেদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ ছিল একটি বিষফোড়া । ছাত্ররা তাদের দখলদারিত্বের রাজনীতির পরিবর্তন চায়, ছাত্ররানৈতিকদের উচিৎ নিজেদের দখলদারিত্ব ও ছাত্রলীগের রাজনীতির ধারা পরিবর্ত করা। গনরুমে, হলে নির্যাতনের রাজনীতির পরিবর্তন করা।


জবিসাসের সভাপতি ইমরান হেসাইনের সভাপতিত্বে জবিসাসের সেক্রেটারি সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের( বিএনপি) কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব  শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, বাংলাদেশ জামায়েতে ইসলামির ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনেরাল সেক্রেটারী মুহা: নিজামুল হক নাঈম, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহ্বায়ক মনিরা শারমিন ও অন্যান্য রাজনৈতিক নেত্ববৃন্দ। 


সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন  সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতা কর্মীরা।

Tag
আরও খবর