গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ছাত্রলীগ পুনর্বাসনে কাজ করছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ- ছাত্রদল সভাপতি রাকিব

জবি প্রতিনিধি, 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রলীগের পুনর্বাসনের জন্য কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ছাত্রদলের মাসব্যাপী সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

অনুষ্ঠানে জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেদী হাসান হিমেল। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, পরাগ হোসেন সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ সময় তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত ছিলো। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালায় নিষিদ্ধ সংগঠনের এই নেতা কর্মীরা। আর এই ছাত্রলীগদের পুনর্বাসন করছেন ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ। বাংলা কলেজের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।


রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। বর্তমানে ছাত্রশিবির ছাত্রলীগের পুনর্বাসন করতে চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নিবো না। ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সে সম্ভবত ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী। তার কিভাবে ছাত্রত্ব থাকে?


জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নিষ্ক্রিয় নেতাদের হুশিয়ার ছাত্রদল সভাপতি রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যারা নিষ্ক্রিয় আছেন, তাদের ৫-৬ দিনের মধ্যে তালিকা করা হবে। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। আহ্বায়ক কমিটি যাচাই-বাছাই করার পর প্রত্যেক ডিপার্টমেন্টে কমিটি ঘোষণা করবো। রানিং শিক্ষার্থীদের দিয়েই বিভাগের কমিটি দেওয়া হবে।


Tag
আরও খবর