গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

জবি চারুকলা ছাত্রলীগের সভাপতি আরাফাত আমান, সাঃ সম্পাদক মেহেদী হাসান

সভাপতি আম্মান(বাম থেকে) ও সাধারণ সম্পাদক মেহেদি





জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের  আগামী ১ বছরের জন্য চারুকলা বিভাগের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরাফাত আমানকে সভাপতি ও পেইন্টিং ডিসিপ্লিনের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

গত বুধবার ১১ জানুয়ারি  রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি - সৌরভ দেব, রুবেল শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক - ফারজিন জামান খান। সাংগঠনিক সম্পাদক নিশাত, সৈকত হাসান তুষার, আব্দুল্লাহ আল মামুন জয়।

এ বিষয়ে চারুকলা বিভাগের নবনির্বাচিত সভাপতি আরাফাত আমান বলেন,  আমার উপর ভরসা করে আমাকে চারুকলা বিভাগের দায়িত্ব দেওয়ায় আমি আমার সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে চির কৃতঙ্গ। মুজিব আদর্শের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চারুকলা ছাত্রলীগ সৃজনশীল কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাকরি। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,আমাকে চারুকলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাই এবং সংগ্রামী সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজি ভাইকে। মুজিব আদর্শের চেতনায় দেশরত্ন শেখহাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ক্যাম্পাস বিনির্মানে শিল্পীসত্ত্বার সাথে রাজনৈতিক সত্ত্বার মিলনে কোমল, পরবৎসল, হিতকারী ও নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবে চারুকলা ছাত্রলীগ।

আরও খবর