ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল


জবি প্রতিবেদক, 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের অকাল মৃত্যুকে স্মরণ করে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ আয়োজন হয়। 


অনুষ্ঠানে বক্তারা হাসিব কে স্মর করে বলেন, হাসিব ছিলেন একজন চরিত্রবান, আদর্শবান, নির্লোভ ও সংগ্রামী ছাত্রনেতা। ছাত্ররাজনীতিতে তার অবদান এবং সহনশীল মনোভাব শিক্ষার্থীদের জন্য অনুসরনীয় ও  অনুকরণীয় হয়ে থাকবে চিরকাল। 


ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, “হাসিবের মধ্যে কোনো ধরনের অহংকার বা অহমিকা ছিল না। সে ছিল একজন জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা। দেশের জন্য, মানুষের কল্যানের জন্যই তার লড়াই ছিল। আমরা সবাই যেন হাসিবের মতো নিঃস্বার্থভাবে কাজ করতে পারি—এই দোয়া করি ।” 


সহকারী প্রক্টর ও পরিষদের উপদেষ্টা মেহেদি হাসান জুয়েল বলেন, “ভদ্র, মার্জিত ও আদর্শ রাজনীতির যে দৃষ্টান্ত আমরা খুঁজি, হাসিব ছিল তার বাস্তব উদাহরণ।” 


জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের মধ্যে পারিবারিক বন্ধনের চেয়েও শক্তিশালী ছিল আদর্শের বন্ধন। দুঃসময়ে পাশে থাকা যোদ্ধাদের একজন ছিল হাসিব, আমরা তাকে ভুলতে পারব না ।” 


শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব বলেন,“হাসিব ভাইয়ের জন্য দোয়া করতে হবে। তার ভিন্নমত গ্রহণ করার মানসিকতা ছাত্রসমাজের জন্য অনুপ্রেরণা যোগাবে ।” 


শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,“জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে হাসিবকে পাশে পেয়েছি। তার মতো সাথীকে হারানো আমাদের জন্য গভীর বেদনার ও কষ্টের। তার জন্য দোয়া করা মানেই তার প্রতি আমাদের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা ।” 


হাসিবের বড় ভাই খালেদ সাইফুল্লাহ নাইম বলেন,

“আমার ভাই আমার জন্য  ছিল সাহস ও অনুপ্রেরণা । আমি অন্যায় করলে সে আমাকে ফিরিয়ে আনত। নিজের জীবনের ত্যাগ দিয়ে পরিবার ও আদর্শ দুটোই ধরে রেখেছিল। আমি চাই,আর কেউ যেন ভাই  না হারায় ।” 


সভায় আরও বক্তব্য রাখেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান ও তৌহিদ হোসেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফরহাদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিমন হোসেন। 


দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণসভা সমাপ্ত হয়। এতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।  গত ৩ অক্টোবর ( শুক্রবার)  পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়।

Tag
আরও খবর