গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

২৭ নভেম্বর জকসু নির্বাচন চায় জবি শিবির

জবি প্রতিনিধি,


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং বিশেষ কারো ইশারায় বাহিরের প্রেসক্রিপশনে নির্বাচনের খসড়া প্রস্তুত করেছে। আমাদের দাবি ২৭ নভেম্বর শিক্ষার্থদের নিয়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করা।


আজ রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।


শিবির সভাপতি বলেন, নির্বাচন কমিশনের সকলেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ। তারা ২৭ নভেম্বর তারিখে নির্বাচন হওয়ার বিষয়ে আগে থেকেই অবগত। কিন্তু তারপরও ১০ ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের খসড়া প্রণয়ন করে। একটা গ্রুপকে সুবিধা দিয়ে অন্য একটা গ্রুপকে অসুবিধায় ফেলে সর্বোপরি শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের পায়তারা করছে নির্বাচন কমিশন। 


রিয়াজুল বলেন, আমাদের এমন মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রশাসনের রোড ম্যাপ দেওয়া এবং তারা এই বিষয়ে অবগত থাকার পরেও নির্বাচন পেছানোর প্রচেষ্টা চালাচ্ছে। আগে ঘোষণা দেওয়া ছিল যে, নির্বাচন প্রস্তুতি কমিটি সকল কাজ এগিয়ে রাখবেন এবং আইন হওয়ার পরেই নির্বাচন কার্যকর করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা নতুন ভাবে সকল কাজে করতে চাচ্ছেন।


তিনি আরও বলেন, আলোচনার টেবিলে তারা একটা পক্ষের সকল কথা শুনছেন কিন্তু অন্যদের কথায় গুরুত্ব দিচ্ছেন না। তাদের সার্বিক কাজের ধরণ দেখে মনে হচ্ছে তারা নির্বাচন পেছানোর মানসিকতা নিয়েই আলোচনার টেবিলে বসছেন। ২৭ নভেম্বর নির্বাচন হওয়ার কথা মানলেও তারা একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ১০ ডিসেম্বর নির্বাচনের জন্য খসড়া রোডম্যাপ প্রস্তুত করে মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং আরো পেছানোর বিষয়ে 'আগ্রহ প্রকাশ করছেন।


তিনি বলেন, ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৬ ডিসেম্বর জাতীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পষ থেকে নানাবিধ আয়োজন থাকায় এসময় নির্বাচন গ্রহণ করা সম্ভব নয়। নির্বাচন কমিশন ১৬ ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে বিলম্বিত করতে চায়। কিন্তু তখন যদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কিংবা আনুষ্ঠানিকতা শুরু হয়, তবে জকসু নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। এরপর আসবে শীতকালীন ছুটি তখন শিক্ষার্থীরা থাকবে না, অনেকে বাসায় যাবেন। ফলে ২০ তারিখের পরও নির্বাচন করা সম্ভব নয়।


সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সাথে প্যানল ঘোষণার বিষয়ে তিনি বলেন, আমরা ইনক্লুসিভ প্যানেল করতে চাচ্ছি। আমাদের প্যানেলে কারা থাকনে সেটা এখনও নির্দিষ্ট হয় নি। শীঘ্রই এ বিষয়ে জানতে পারবেন।


এসময় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল এবং বাইতুল মাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর