গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

জবি প্রতিবেদক


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখান করে আজই নির্বাচনের দাবিতে অবস্থান করছেন নারী শিক্ষার্থীরা।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সমানে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।


বিক্ষোভে অংশ নেওয়া একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, সকালে বেগম জিয়ার মৃত্যুী সংবাদ নিয়ে সিন্ডিকেট সভা ডাকা হয়। এসময় একজন শিক্ষক উপাচার্যকে নির্বাচন না করার হুমকি দিয়ে বেরিয়ে আসেন। এরপরই শুরু হয় নাটক। যার ফলে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।


নাম প্রকাশ না করা শর্তে এক নারী শিক্ষার্থী বলেন, সকাল থেকে অনেক দূর থেকে শিক্ষার্থীরা তাদের বহুল কাঙ্ক্ষিত জকসু নির্বাচনে ভোট দিতে এসেছে। কিন্তু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে এই নির্বাচন বানচাল করা হয়েছে।


শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত ও স্বার্থ উপেক্ষিত হচ্ছে। এতে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তাঁরা।


এর আগে সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ডাকা সিন্ডিকেট সভা শেষে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

Tag
আরও খবর