জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মামুন শেখ নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার বিকাল ৩ টায় নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান ও সহকারী নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন।
কমিটির অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে দ্য ডেইলি ক্যাম্পাস-এর সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগো নিউজ-এর রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মানবজমিনের জয়নুল হক , দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য-১ পদে ঢাকা পোস্টের মাহতাব লিমন, কার্যনির্বাহী সদস্য-২ পদে দৈনিক আজকালের খবরের তৌফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
১৯০ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১৭ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২৯ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২৯ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
২৩০ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
২৩০ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩০ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
২৩০ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে