ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

মুক্তিযোদ্ধাদের নামে হবে দেশের সব রাস্তাঘাট- এমপি ফিরোজ


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে সমস্ত মুক্তিযোদ্ধার নামে দেশে রাস্তাঘাট করা হবে। এ বিষয়ে একটা আইন সংসদে পাশের অপেক্ষায় আছে। 


শনিবার (১ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিজ নামে 'বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রসিদ' মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিচারণ করে জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছি। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সকল কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন তার মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা একটি। আশা করি ন্যাশনাল হাসপাতাল বিগত দিনে যেভাবে সুনামের সহিত মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে গেছে সামনের দিনগুলোতেও স্বল্প খরচে সকল শ্রেণীর মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হবে।


এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাসপাতাল গর্ভনিং বোর্ডের সদস্য গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, আমাদের এ হাসপাতালের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা তীক্ষ্ণ দৃষ্টি আছে বলেই তিনি আমাদের হাসপাতালের বরাদ্দ বাড়িয়ে দিয়ে আমাদের সেবার মানকে আরও ভালো করার সুযোগ করে দিয়েছেন। এ হাসপাতালের স্বাস্থ্য সেবা আরও উন্নত উন্নত করার জন্য কাজ করবো।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. শামসুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগে. জেনারেল ( অব) ডা. ইফফাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শহিদুল্লাহ মিনু, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম, ডা. মাকসুদুল আলম সহ কলেজের গর্ভনিং বোর্ডের অন্যান্য সদস্য, মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরও খবর